বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ২ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাজী আবদুল হক(৫৫)নামে এক চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসষ্ট্যান্ড নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আবদুল হক সুদূর ব্রাম্মনবাড়ীয়া জেলার নবীনগর থানাধীন উত্তর দারুয়া এলাকার মৃত সাহেব আলী’র ছেলে। এ ব্যাপারে বুধবার রাতেই বন্দর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে,হাজী টাইটেলধারী আবদুল হক দীর্ঘ দিন ধরে ভদ্রতার লেবাস ধারণ করে বিভিন্ন স্থানে পাইকারী মাদক ব্যবসা চালিয়ে আসছিল। প্রতিবারের ন্যায় বুধবার বিকেলে ব্রাম্মনবাড়ীয়া হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহণে করে মাদক পাচারের চেষ্টাকালে গোপন সূত্রে খবর পেয়ে বন্দর থানা অফিসার ইনচার্জ আবুল কালামের নির্দেশে থানার একদল পুলিশ ওই বাসে চ্যালেঞ্জ করে বাস তল্লাশী চালিয়ে হাজী আবদুল হকের হেফাজতে থাকাবস্থায় ২ হাাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

