বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের মিরকুন্ডী বিবিজোড়া এলাকার মাছ ব্যবসায়ী ফারুকের হত্যাকারী রাসেলকে আদালতে প্রেরণ করেছে। ৩দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। সূত্র মতে,গত ৩০ জুলাই দুপুরে মিরক্ডুী বিবিজোড়া এলাকার ক্বারী আব্দুল মজিদ মিয়ার পুত্র ফারুক মিয়া(৫২) লুডু খেলতে নিষেধ করায় একই এলাকার নুরুন্নবী মিয়ার বখাটে ছেলে রাসেল তার অন্ডকোষে লাথি মারে। এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। এ ব্যাপারে নিহতেরর ছেলে বাদী হয়ে রাসেলকে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। হত্যাকান্ডের পর পরই খুনী রাসেল বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। দীর্ঘ দিন পালিয়ে বেড়ানোর পর শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে আতœসমপর্ণ করে জামিনের জন্য প্রার্থণা করলে আদালত রাসেলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড চাইলে আদালত ৩দিনের মঞ্জুর করেন।

