বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ১শ’৭৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক সম্রাট নূর মোহাম্মদ ওরফে নূরা কানা(৬৫),বাপ্পী ওরফে ল্যাংড়া বাপ্পী(৩২) ও রানা ওরফে মধু রানা(৩৮) নামে চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ও রোববার সকালে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে নূর মোহাম্মদ ওরফে নূরা কানা চর ঘারমোড়া এলাকার মৃত নাজির আহাম্মদের ছেলে,বাপ্পি একই এলাকার সিরাজ মিয়ার ছেলে ও রানা মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার সামসুলের বাড়ির ভাড়াটিয়া আলা চান মিয়ার ছেলে। পুলিশ অভিযানকালে নূরা কানার কাছ থেকে ১শ’৭ পিছ,বাপ্পি ও রানার কাছ থেকে ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
