বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিছ ইয়াবা ও ওয়ারেন্টভ’ক্ত পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে বন্দরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। মাদক উদ্দারের ঘটনায় বন্দর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে মামলানং ১১(৮)১৭। থানা সূত্রে জানতে পারা যায়, বন্দর দড়ি সোনাকান্দা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী নূর আলম(৩৫)কে ও একয় এলাকার মিলন মিয়ার ছেলে শাহজালাল(২৮)কে ২৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। আপর দিকে বন্দর কলাবাগ এলাকার বদিউজ্জামান মিয়ার ছেলে সাইফুল ইসলাম(৪৫)কে বিদ্যূৎ মামলার ওয়ারেন্টভলে আটক করে। পুলিশ গ্রেফতার কৃত ৩ আসামীকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।
