বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লা পশ্চিম ভোলাইল এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ঘায়েল করতে দুই বছরের একশিশুকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা । গত ৩ জুলাই রাতে শিশুটির লাশ বুড়ি গঙ্গা নদীর কুেল বক্তাবলীর ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহত শিশিুটির বাবা মো. জাহিদুল ইসলাম বাদী হয়ে সন্দেহ জনক এক জন আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলা নং-১৫(৮)১৭।
এ মামলার অভিযোগে জানাযায়, ফতুল্লার পশ্চিম ভোলাইল মহিউদ্দিনের বাড়িতে ভাড়া থাকে মো. জাহিদুল ইসলাম (৩২) ও তার স্ত্রী এবং শ্বাশুড়ি আঙ্গুরা বেগম (৫০)। জাহিদুল নাটোর জেলার সিংগাইর থানাধীন কালীনগর গ্রামের মো.সোহারব মোল্লার ছেলে। সে নারায়ণগঞ্জ সদর থানাধীন নিতাই গঞ্জ একটি গমের কারখানায় চাকুরী করে। তার স্ত্রীও একটি পোশাক কারখানায় চাকুরী করে। তাদের ২ বছরের সাগর নামের একটি সন্তান রয়েছ্ েতাকে তার শ্বাশুড়ি দেখাশুনা করে। প্রতিদিনই তারা ডিউটিতে যায় শ্বাশুড়ির কাছে সাগরকে রেখে। গত ১ জুলাই সাগরকে তার নানীর কাছে রেখে মা-বাবা ডিউটিতে যায়। ঐ দিন সকাল ১১টা থেকে সাগরকে খুজেঁ পায়না নানী ্। এরপর তার বাবা-মা ডিউটি থেকে এসে তারও বিভিন্ন সম্ভাব্য স্থানে খুজেঁ না পেয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়রী করেছে। জিডি নং-৪৩ তাং ০১/০৮/১৭ ইং। এরপরের দিন মাইকিং ও করে সাগরের বাবা । কিন্তু শিশুটি পাৗয়া যায়নি। গত ৩ জুলাই বিকালে বক্তাবলীঘাটে শিশুটির লাশ ভাসমান অবস্থায় দেখে সাধারন লোকজন। এরপর পুলিশ খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে, শিশুটির বাবা মা নানী লাশটি দেখে চিনতে পারে তাদের শিশু সাগরের লাশ। এরপর পুলিশ লাশের সুরাতহাল লিখে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। এদিকে, নিহত শিশুটির বাবার দাবী তার ছেলে মো. সাগরকে চিপস ও চালতার আচারের লোভ দেখিয়ে একই বাড়ির ভাড়া টিয়া মাসুদ রানা(৩০) পানিতে ডুবিয়ে হত্যা করেছে। মাসুদ রানা পাবনা জেলার চাটমহর থানার পার্শ্বগাছা গ্রামের মোখলেস মিয়ার ছেলে। তার সাথে ভাড়া বাসায় শত্রতা চলে আসছে। সে পূর্ব শত্রুতার জের ধরে শিশুটিকে পরিকল্পিতভাবে পানিতে ডুবিয়ে হত্যা করেছে। ভোলাইল এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। নরপশু মাসুদ রানাকে গ্রেপ্তারের অভিযান অব্যহত আছে বলে থানা অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান।
