বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ¦ মোঃ আবুল জাহের বলেছেন,খেলাধূলা শিক্ষালাভে সহায়তা করে। শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধাণ মাধ্যমই হচ্ছে খেলাধূলা। মঙ্গলবার সকাল ১০টায় বন্দরের ৩নং চুনাভূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবুল জাহের আরো বলেন,বর্তমান সরকার ছেলে-মেয়েদের পড়া-লেখায় অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে। উচ্চ শিক্ষিত হওয়া এখন অনেক সহজ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ মাহাবুবুর রহমান,নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহবায়ক আলহাজ¦ সানাউল্লাহ সানু,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার হোসেন প্রধাণ,জাতীয় পার্টির নেতা ও সমাজ সেবক নূরনবী ওসমানী। বিদ্যালয়ের নারী বিদ্যোৎসাহী সাদিয়া হাসান শান্তার প্রাণবন্ত সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার আব্দুর রহিম শিক্ষানুরাগী সমাজ সেবক,তাজুল ইসলাম রিপন বোরহান উদ্দিন শিক্ষানুরাগী সমাজ সেবক,কবির হোসেন নান্নু,কলাগাছিয়া ইউ পি’র ৮নং ওয়ার্ড মেম্বার মফিজুল ইসলাম,উম্মে হাবীব পান্না জামান মাকসুদ,শিক্ষানুরাগী সমাজ সেবক,ইয়ানুর মিয়া,মাহবুব অর রশিদ টুটুল,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হোসেন মহসিন,খাদিজা বেগম,সালেহা বেগম,সোনিয়া মোস্তফা,উম্মুল হাসনা প্রমুখ। প্রধাণ অতিথি বিদ্যালয়ে ১২টি বৈদ্যুতিক পাখা এবং কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণ।
