বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে অটিজম চাইল্ড মডেল একাডেমীতে দুঃসাহসিক চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা হাসিনা রহমান শিমু বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাত নামা আসামী করে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৬(৬)১৭ ধারা- ৪৫৭/৩৮০ দঃবিঃ। সুত্রমতে,রোববার গভীর রাতে থানার ফরাজিকান্দা অটিজম চাইল্ড মডেল একাডেমীতে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। চোরের দল কৌশলে একাডেমীর তালা না ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ২০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৪০ হাজার টাকা মালামাল চুরি করে পালিয়ে যায়। এ ব্যাপারে অটিজমের প্রধান শিক্ষিকা শিমু জানান, চুরি ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ জানিয়েছে,থানায় মামলা দায়েরের পর পুলিশ চোরাইকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

