বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ ২শ‘ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতূল্লা মডেল থানার দায়িত্বরত ডিউটি অফিসার এসআই নাজনীন আক্তার রির্পোটার্স ক্লাবের সাংবাদিকদের জানান,ফতুল্লার মডেল থানার এসআই মিজানুর রহমান গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে মাসদাইর এলাকায় মাদকের অভিযান চালায়। এ অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোক্তার হোসেনের ছেলে বাপ্পি (২৮),মো. আলীর স্ত্রী জমিলা বেগম (৪৭) এবং খাজা মিয়া(২৫)কে গ্রেপ্তার করেছে।
অপরদিকে, ফতুল্লার গাপলা নয়ামাটি এলাকায় এস আই মোজাহারুল ইসলাম ঐ রাতে মাদকের অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউনুছ তালুকদারের ছেলে সুলতান মাহমুদ ওরফে কাজল (৩০) কে গ্রেপ্তার করেছ্্ে ।গ্রেপ্তারকৃতদের বিরুদোধ ফতুল্লা মডেল থানায় পুলিম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

