বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৭’শ গ্রাম গাঁজা ও ২০পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে কোর্টে প্রেরন করেছে পুলিশ। রোববার রাতে থানার তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে থানার চৌধুরী বাড়ি এলাকার শহিদ প্রধানের ছেলে মোঃ জামান,সোনাকান্দা এলাকার শুভাশ কর্মকারের ছেলে তাপস(২০) ও দড়ি সোনাকান্দা এলাকার আইয়ুব আলীর ছেলে মোঃ হৃদয়(২১)। এদের মধ্যে রোববার রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে জামানের কাছ থেকে ৫’শ গ্রাম গাঁজা,তাপসের কাছ থেকে ২’শ গ্রাম গাঁজা ও হৃদয়ের কাছ থেকে ২০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরেই গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।
