বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় পৃথক দুটি সড়ক দুঘর্টনায় এক সেনা সদস্য এবং এক পথচারী মহিলাসহ দুইজন নিহত হয়েছে। গত রোববার রাতে এবং সোমবার সকালে ফতুল্লার পাগলা মেরী এন্ডারসন এবং ফতুল্লার মোস্তাফিজ সেন্টারের সামনে উক্ত সড়ক দুঘর্টনাগুলো ঘটে। সড়ক দুঘর্টনায় নিহত সেনা সদস্য হাফেজ মুসা (৩২) ঢাকা পোস্তগোলা আইজী গেইট এলাকার ইউনুস মিয়ার ছেলে এবং পথচারী মহিলা হাবিবা (৪০) ফতুল্লার বক্তাবলী এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, সেনা সদস্য হাফেজ মুসা তার ব্যবহৃত (ঢাকা মেট্রো-এ-১১-২০৮৬) মোটর সাইকেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বীপরীতমুখী একটি অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই হাফেজ মুসা নিহত হয়। এছাড়া সোমবার সকাল ১০টায় ফতুল্লার মোস্তাফিজ সেন্টারের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় বিপরীতমুখী একটি বোরাক পরিবহন (ঢাকা মেট্রো-জ ১৪-১৫৩২) ধাক্কায় হাবিবা নিহত হয়। এ সময় ঘাতক বোরাক পরিবহনকে পুলিশ থানায় নিয়ে আসলেও চালক পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথকভাবে দুটি মামলা হয়েছে।
