বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। দিবাগত রাতে বন্দর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ঢাকেশ^রী সাকিনস্থ রশিদ চেয়ারম্যান এর অনস্টার মশার কয়েল কারখানার সামনে মদনপুর টু বন্দরগামী রাস্তার উপরে চেকপোষ্ট স্থাপন করে ৫০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ ইমান হোসেন (২৫), পিতা- মৃত আসলাম মিয়া, সাং-রসুলপুর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা ২। মহসিন হোসেন (২৪), পিতা- মোতালেব হাওলাদার, সাং-শিবপুর রনখোলা, থানা-পালং মডেল থানা, জেলা-শরিয়তপুর। গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা ১। মোঃ ইমান হোসেন (২৫) এবং ২। মহসিন হোসেন (২৪) ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীরা প্রাইভেটকারের চালক ও যাত্রীর ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারাণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

