বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি জীবনকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফতুল্লার সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি জীবন (৩৫) ফতুল্লার তল্লা এলাকার ফারুকের ছেলে।
ফতুল্লা মডেল থানার এস আই শহিদুল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিওিতে ফতুল্লার সবুজ তাহের মিসরার বাড়ী থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী জীবনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বুধবার ওয়ারেন্টে আদালতে প্রেরন করা হবে।

