বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গঁাজাসহ শান্তি বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে বন্দর থানাধীন দত্তবাড়ী বউবাজার এলাকার জনৈক আনোয়ার হোসেনের বাড়ীর দ্বিতীয় তলার উত্তর-পশ্চিম পাশের নিজ শয়নকক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শান্তি বেগম দত্তবাড়ী বউবাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম ওলি মিয়া এবং মায়ের নাম হাসনা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, বন্দর থানার এসআই মো. লুৎফর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে শান্তি বেগমের হেফাজত থেকে এসব অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শান্তি বেগমের পিসিপিআর (পূর্ববর্তী অপরাধ রেকর্ড) যাচাই করে দেখা গেছে, তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

