বিজয় বার্তা ২৪ ডট কম
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০১৬ এর ঢাকা বিভাগীয় আঞ্চলিক পর্যায়ের সেমিফাইনাল খেলার উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে সোমবার সকালে ওসামানী পৌর স্টেডিয়ামে এই সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাব্বী মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তানভীর আহম্মেদ টিটু, সদর উপজেলার ইউএনও আফরোজা আক্তার চৌধুরী, আড়াইহাজার উপজেলার ইউএনও কামাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম, প্রমূখ।
উল্লেখ্য, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ঢাকা বিভাগীয় আঞ্চলিক পর্যায়ের ফাইনাল খেলাটি আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
