বিজয় বার্তা ২৪ ডট কম
গাউসিয়া কমিটি নারায়ণগঞ্জ মহানগর শাখার দ্বিতীয় বার্ষিক সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন জিমখানা খানকায়ে তৈয়বিয়া মাদ্রাসা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মহানগর গাউসিয়া কমিটির আহ্বায়ক মুহাম্মদ মোবারক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদের চেয়ারম্যান আলহাজ পিয়ার মুহাম্মদ কমিশনার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রহমত আলী, যুগ্ম মহাসচিব এড. মুহাম্মদ মোছাহেব উদ্দিন বখতিয়ার, যুগ্ম মহাসচিব আলহাজ¦ মুহাম্মদ আব্দুল মালেক বুলবুল, উদ্বোধক হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাবেক সভাপতি মুহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী প্রমূখ।
এ সময়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা মুহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরীকে সভাপতি ও মুহাম্মদ মোবারককে সাধারণ সম্পাদক করে আগামী দু’বছরের জন্য ৩৭ জনকে নির্বাচিত করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয় ।

