BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৫, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ফের হোসিয়ারী সমিতির সভাপতির দায়িত্ব পেলেন সজল

BIjoyBarta24 by BIjoyBarta24
আগস্ট ১৯, ২০১৭
in লিড, সদর থানা
0
ফের হোসিয়ারী সমিতির সভাপতির দায়িত্ব পেলেন সজল
334
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারো বংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি পদে অধিষ্ঠিত হলেন নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজমুল আলম সজল। গত বৃহস্পতিবার (১৭ আগষ্ট) হোসিয়ারী এসোসিয়েশনের ১৮ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ বোর্ডের ডাকা এক জরুরী বৈঠকে সকল সদস্যের স্বতঃস্ফূর্ত সম্মতিক্রমে পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন কাউন্সিলর সজল।

ঘটনা সূত্রে জানা গেছে, গত বছর বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনের সময় একান্ত ব্যাক্তিগত কারনে নাজমুল আলম সজলের বিশেষ অনুরোধে অনিচ্ছা সত্বেও এসোসিয়েশনের সভাপতি পদের দায়িত্বগ্রহন করেন বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আতাউর রহমান। পরবর্তীতে দায়িত্বগ্রহন করার পর সভাপতির দায়িত্ব একনিষ্ঠভাবে পালন করতে যেয়ে তিনি তার ব্যাবসা বানিজ্যে সময় দিতে পারেননি। যেহেতু আতাউর রহমান সমাজের একজন প্রতিষ্ঠিত এক্সপোর্ট, গার্মেন্ট ও হোসিয়ারী ব্যাবসায়ী সেক্ষেত্রে তাকে প্রায় সময়ই ব্যাবসায়ের কাজে বিভিন্ন সময় দেশের বাইরে থাকতে হয়। কিন্তু কাউন্সিলর সজলের বিশেষ অনুরোধে নেয়া হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করতে যেয়ে তিনি তার ব্যাবসা প্রতিষ্ঠানে ঠিকমতো সময় দিতে পারেননি। তাই আতাউর রহমান সভাপতির পদ থেকে ব্যাক্তিগত কাজে সময় দিতে না পারার কারন দেখিয়ে গত রবিবার (১৩ আগষ্ট) বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি পদ থেকে স্বদিচ্ছায় পদত্যাগ করেন। আতাউর রহমান তার পদত্যাগ পত্র জমা দেয়ার গত বৃহস্পতিবার (১৭ আগষ্ট) এক্সিকিউটিভ বোর্ড জরুরী সভার আয়োজন করে। সভায় ১৮ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ বোর্ড আতাউর রহমানের পদত্যাগের কারন বিশেষভাবে পর্যালোচনা করে তার পদত্যাগ পত্র গ্রহন করে। পরবর্তীতে এক্সিকিউটিভ বোর্ডের সচিব শূন্য হওয়া সভাপতি পদে কাকে অধিষ্ঠিত করা হবে সে লক্ষ্যে বোর্ড মেম্বারদের সিদ্ধান্ত নিয়ে একজন নাম প্রস্তাবকারী এবং দুইজন সমর্থনকারীর মাধ্যমে নতুন সভাপতির নাম ঘোষনা করার নির্দেশ দেন। এরপর সকল বোর্ড মেম্বারদের স্বতঃস্ফূর্তভাবে গৃহীত সিদ্ধান্তে প্রস্তাবকারী হিসেবে সাব্বির আহমেদ সাগর এককভাবে শেখ নাজমুল আলম সজল এর নাম প্রস্তাব করেন। এবং সমর্থনকারী হিসেবে আমির উল্লাহ রতন ও সাখাওয়াত হোসেন সুমন উভয়ই তার নাম সমর্থন করলে এককভাবে পূঃনরায় বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি পদে অধিষ্ঠিত হন নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজমুল আলম সজল।

ঘটনার সত্যতা যাচাইয়ে এ ব্যাপারে সভাপতি পদ থেকে সদ্য পদত্যাগকারী বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আতাউর রহমান এর কাছে জানতে চাইলে এ প্রতিনিধিকে প্রথমেই তিনি সহজ সরল হাস্যোজ্জল কন্ঠে বলেন- নাজমুল আলম সজল আমার ঘনিষ্ট বন্ধু। আমি একজন এক্সপোর্ট ব্যাবসায়ী, পাশাপাশি আমার ৩টি গার্মেন্টস ও ডাইং এর ব্যাবসা রয়েছে। এতগুলো ব্যাবসা আমার একা পরিচালনা করতে হয়। কিন্তু গতবছর হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচনের আগে নাজমুল আলম সজল ব্যাক্তিগত সমস্যায় পড়লে তার ইজ্জত রক্ষার্থে এবং বন্ধুত্বের খাতিরে তার একান্ত অনুরোধে শুধুমাত্র তিন মাস দায়িত্ব পালন করার শর্তে সভাপতির দায়িত্ব গ্রহন করেছিলাম। যেহেতু আমি এক্সপোর্টের ব্যাবসা করি তাই প্রায় সময়ই আমাকে বায়ারদের সাথে মিটিং করতে দেশের বাইরে যেতে হয়। যে কারনে আমি প্রথমেই শুধুমাত্র তিনমাস সভাপতির দায়িত্বে থাকার শর্ত দিয়েছিলাম। কিন্তু সজল আমাকে তিনমাস অতিবাহিত হওয়ার পরেও জোড় করে আরো চার মাস বেশি খাটিয়েছে।

নাজমুল আলম সজল আগামীতে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনকে কতদুর এগিয়ে নিয়ে যেতে পারবে এমন প্রশ্নের জবাবে মোঃ আতাউর রহমান নান্নু বলেন- আপনারা জানেন যে গত টার্মে যখন নাজমুল আলম সজল হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি দায়িত্ব গ্রহন কারার পূর্বে এসোসিয়েশনের ফান্ডে কোন টাকা-ই ছিলো না। সেখান থেকে দায়িত্ব পাওয়ার পর সেখান থেকে এখন আমাদের ডিপোজিট প্রায় ৭২ লক্ষ ৪২ হাজার টাকা। বিগত দিনে তো এত বড় ফান্ড কেউ তৈরী করতে পারে নাই। বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের মানুষ একটা সময় অমানবিক জীবনযাপন করতো। তারা বাসা থেকে পানি এনে পান করতো। দোকান থেকে পানি কিনে খেতো। এই নাজমুল আলম সজল হোসিয়ারী ব্যাবসায়ীদের সুপেয় পানি পানের ব্যাবস্থা করে দিয়েছে।
আতাউর রহমান আরো বলেন, নাজমুল আলম সজল এমন একজন ব্যাক্তি যিনি নিজে কোখনো এসোসিয়েশনের একটি টাকা দুুর্নীতি করেননি এবং কাওকে করতেও দেননি। যে কারনে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সেও আমাকে অকৃত্রিম ভালোবাসে।
ভবিষ্যতে নাজমুল আলম সজলকে কতটুকু সহযোগীতা করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- ভাই যেহেতেু আমার হোসিয়ারী ব্যাবসা রয়েছে তাই বেশিরভাগ সময়ই আমাকে তার সাথে থাকতে হয়। এই হোসিয়ারী এসোসিয়েশনের উন্নতির জন্য তিনি আমাকে উপদেশ দেন পাশাপশি আমিও তাকে উপদেশ দেই। ভবিষ্যতে আমাদের কমিউনিটি সেন্টারটির উন্নয়নের ব্যাপারেও আমরা একসাথে আলোচনা করেছি। এই কমিউনিটি সেন্টারটি যাতে নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর কমিউনিটি সেন্টার হয় সেই লক্ষে আমরা একসাথে কাজ করে যাচ্ছি। আমি আশা রাখি আগামী দুই বছর যদি নাজমুল আলম সজল হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি থাকে তাহলে আমাদের সেই পরিকল্পনাটি আমরা বাস্তবায়ন করে দিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।

পুনরায় সভাপতির পদ পেয়ে শেখ নাজমুল আলম সজল তার প্রতিক্রিয়ায় জানান, আমার বন্ধু বর্তমান হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি আতাউর রহমান মুকুল তার ব্যবসায়ীক কাজের কারনে এসোসিয়েশনকে সময় দিতে না পারায় সে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। পরে এসোসিয়েশনের বর্ধিত সভায় সদস্যদের অনুরোধ করে আমাকে আবারোও সভাপতির দায়িত্ব পালন করতে। আমার বন্ধু আতাউর ও সদস্যদের অনুরোধে এই দায়িত্ব আমি পুনরায় গ্ৰহণ করি। বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সকল সদস্যদের সাথে নিয়ে উন্নয়ন আগের মত অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের উন্নয়নে সব সময় কাজ করবো। বিভিন্নভাবে ভ্যাট ও ট্যাক্স আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে সকল ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাবো।

 

পরে

এই সরকার উন্নয়ন ও শ্রমিক বান্ধব সরকার-শক্কুর মাহমুদ

আগে

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শহরে মিছিল

আগে
শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শহরে মিছিল

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শহরে মিছিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.