বিজয় বার্তা ২ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশের পৃথক অভিযানে সাজা প্রাপ্ত আসামী ও ১০০ পিছ ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে।
চেক জালিয়াতি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল হোসেন (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে ফতুল্লার বক্তাবলী কানাইনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত জামাল হোসেন ফতুল্লার বক্তাবলী কানাইনগর এলাকার আঃ খালেকের ছেলে।
ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান (২) জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, সাজাপ্রাপ্ত আসামি জামাল হোসেনকে নারায়নগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এদিকে ফতুল্লায় ১০০ পিছ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল ১১টায় ফতুল্লার শিবুমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত অনিক (২২) পাগলা পশ্চিম দেলপাড়া এলাকার আবুল কাশেম মোল্লার ছেলে।
ফতুল্লা মডেল থানার এ এস আই তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০০ পিচ ইয়াবাসহ অনিককে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
