বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই পতিতা ও দুই খদ্দেরসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে ফতুল্লার সাইনবোর্ড এলাকার সাদ্দাম মার্কেটে অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেপ্তার করা হয়। খুলনা জেলা হরিংটানা থানাধীণ নোবালা ভাঙ্গা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে খাইরুল ইসলাম(৫০), একই জেলার রূপসা থানাধীন সুজনামহলেরর মৃত মুনসুর আলীর ছেলে বাদল (৩৮), বাগেরহাট জেলার মোড়ল গঞ্জের গুইলশা খালী গ্রামের মোকছেদ আলীর মেয়ে রিয়া ওরফে দিয়া আক্তার (২০) এবং টাঙ্গাইল জেলার মির্জাগঞ্জ থানাধীন বাছেদ মিয়ার মেয়ে জাহানারা (৩০)।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের প্রচলিত ধারায় আদালতে প্রেরন করা হয়েছে।
