বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে হতে গত ২৫ ফেব্রুায়ারী শনিবার রাত ১০টায় ১০৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামুল হকজানান, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই কামরুল হাসান ও সঙ্গীয় ফোর্স নিয়ে গত শনিবার রাত ১০ টায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এলাকায় অভিযান চালান। এসময় বটতলা মোড় জনৈক মুকবুলের চায়ের দোকানের সামনে হতে ১০৫ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলো সেহাচর তক্কার মাঠ এলাকার আনোয়ার শিকদারের ছেলে আফাজ উদ্দিন ওরফে রুবেল (৩৪)। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

