বিজয় বার্তা ২৪ ডট কম
(বৃহস্পতিবার) বিকেলে ফতুল্লা মডেল থানা পুলিশ ১ বছরের সাজা প্রাপ্ত পালিয়ে থাকা আসামী মতিন (৫০) কে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রেজানাযায়, ফতুল্লা মডেল থানার এ.এস.আই আব্দুল গাফ্ফার তালুকদার গতকাল (১০মে) বিকেলে গোপন সংবাদেও ভিত্তিতে কাঠেরপুল এলাকা থেকে আ.মতিনমিয়া কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মৃত আ.সাত্তার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে রয়েছে চেক জালিয়াতির সি আর মামলা । সেই মামলায় তার এক বছরের সাজা প্রদান করে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত ।

