বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গতবৃহস্পতিবারের অভিযানে ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট ২০ পুরিয়া হেরোইনসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার এস.আই কাজী এনমুল হক গত ৯ মে রাতে ১১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ পশ্চিম মাসদাইর এলাকার মো.শহীদুল ইসলামের ছেলে ইমন (২৬) কে গ্রেপ্তার করেছে।
এস.আই মেজাহারুল ইসলাম গত ৯ মে ভোলাইল গেদ্দার বাজার এলাকার আ.রহমানের ছেলে মান্নান (২৫) কে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে।
এস.আই ইলিয়াস হোসেন গত ৯ মে বিকেলে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহীন হোসেন (২৩) কে গ্রেপ্তার করেছে।
এস,আই কামরুল হাসান গত ১০ মে রাত ২টায় ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সজীব (২৩) কে গ্রেপ্তার করেছে। সে মধ্য রসুলপুর এলাকার জমির আলীর ছেলে।
এ.এস.আই রোমান খাকী গত ১০ মে সকালে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকা থেকে ২০ পুরিয়া হেরোইনসহ আ.আজিজ (৩২) কে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

