বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে উত্তর ভূঁইগড় এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাসরোধে তরুণীকে হত্যা করে মরদেহটি বস্তায় ভরে সেখানে ফেলে রাখা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২৪ বছর। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পিঠ ও গলায় আঘাতের চিহ্ন থাকলেও সেগুলো ছুরিকাঘাতের নয়। মুখেও চড়-থাপ্পড়ের আঘাতের চিহ্ন দেখা গেছে। তাঁর পরনে ছিল সালোয়ার-কামিজ।
