বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় (৫) বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার ১১দিন অতিবাহিত হলেও এখনো মামলা নেয়নি ফতুল্লা মডেল থানা পুলিশ। উল্টো শিশুটির পরিবারকে এলাকা ছাড়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে। এমনকি এ ঘটনায় ¯’াণীয় থানা পুলিশের সাথে যোগাযোগ করায় শিশুটির পরিবারের ্উপর হামলা চালিয়েছে লম্পট হাকিমের পরিবার। লম্পট হাকিমের পরিবারের অব্যাহত হুমকিতে বাড়ীঘর ছাড়া রয়েছে শিশুটির পরিবারটি। এদিকে লম্পট হাকিমের স্ত্রী ময়না দম্ভোক্তি করে বলে বেড়ায় আমার স্বামীর ক্ষমতা আছে তাই ধর্ষন করেছে। প্রয়োজনে ২ লাখ টাকা খরচ করবো তরপরেও এ ঘটনায় আমার স্বামীকে জেল খাটতে দেয়া হবে না। এমনকি ৫০ হাজার টাকার বিনিময়ে থানা পুলিশকে ম্যানেজ করেছে বলেও দম্ভোক্তি করে বলে বেড়ায় লম্পট হাকিমের স্ত্রী ময়না। ময়না আরো বলেন, থানায় ঘুরে কোন লাভ হবে না। থানায় যাতে মামলা না হয় এজন্য পুলিশকে টাকাও দেয়া হয়েছে বলে ময়না দাবি করেছেন। অপরদিকে প্রতিনিয়তই লম্পট হাকিমের ছেলে জাকির, ভায়রা পোলা সাগর, আবুল, টেগরা আলিম, পারভীন, মেহেরুননেছা সহ একদল সন্ত্রাসী প্রকৃতির লোকজন শিশু কন্যাটির পরিবারকে হুমকি ধামকি অব্যাহত রেখেছে। অব্যাহত হুমকিতে বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভোগছে। এ ব্যাপারে শিশুটির পরিবারের লোকজন আতংকের মধ্যে দিনযাপন করছে। যে কোন সময় যে কোন মুহুর্তে লম্পট হাকিমের লোকজন ধর্ষনের চেষ্টার স্বীকার শিশুটির পরিবারের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে বলে শিশুটির পরিবারের লোকজন দাবি করেছেন। এজন্য ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ও জেলা পুলিশ সুপারের জরুরী ভিত্তিতে হস্তক্ষেপ কামনা করেছেন।
শিশুটির মা শাহিদা কান্না জড়িত কন্ঠে বলেন, আমরা গরীব বিধায় আমার মেয়েকে যে লম্পট নষ্ট করতে চাইলো তার বিচার পা”িছ না। থানায় অভিযোগ দায়ের করার পর থেকে লম্পট হাকিমের লোকজন আমাদের বাড়ীতেই থাকতে দি”েছ না। উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা গরীব বলে কি আমার শিশু মেয়েটির উপর পাশবিক নির্যাতনকারী লম্পট হাকিমের বিচার পাব না? একথা বলতে বলতেই বার বার মুছা যা”েছন শাহিদা বেগম। জেলা পুলিশ সুপার এবং ফতুল্লা মডেল থানার সুযোগ্য ওসি কামাল উদ্দিনের প্রতি আকুল আবেদন করে তিনি বলেন, স্যার আমরা গরীব মানুষ। আমার মেয়েকে লম্পট হাকিম ধর্ষনের চেষ্টা করেছে। আমার অবুঝ মেয়েকে যে লম্পট নষ্ট করতে চেয়েছে আমরা তার বিচার চাই। আমরা বিচার চাওয়ায় উল্টো আমার পরিবারসহ আমাদের বিপদে যারা সহযোগিতা করছে তাদেরকেও মারধর করছে হাকিমের সন্ত্রাসী বাহিনী। এমনকি আমাদের পরিবারের সকল সদস্যদের হুমকি ধামকি অব্যাহত রেখেছে। বর্তমানে লম্পট হাকিমের অব্যাহত হুমকিতে আমরা বাড়ীঘর ছেড়ে অর্ন্যত্র পালিয়ে বেড়াচ্ছি।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গ, গত বুধবার সকালে প্রতিদিনের ন্যায় সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন শাহিদা বেগমসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় তার শিশু মেয়ে ঘরের উঠানে খেলা করছিল। এ সময় লম্পট হাকিম তার শিশু মেয়েকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি ঘরের ভিতর নিয়ে যায় এবং শিশু মেয়েটিকে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশু মেয়েটির চিৎকার আশে পাশের লোকজন এগিয়ে আসলে লম্পট হাকিম পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার এস আই দেবব্রত জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পলাতক থাকায় লম্পট হাকিমকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

