বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার সেহাচর তক্কারমাঠ এলাকায় সৌদি প্রবাসী জহিরের বাড়িতে দূঃসাহসিক চুরির সংঘঠিত হয়েছে। গতকাল রবিবার রাতে যে কোন সময় এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সালামা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বজল (২২) নামের এক জনকে আটক করেছে পুলিশ। অভিযোগ সূত্রে জানাযায়, সৌদি প্রবাসী মোঃ জহির ৬ মাসের ছুটি ভোগ করার পর গত ২৪ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে সৌদি আরবের উদ্দ্যেশে ফতুল্লা সেহাচর তক্কার মাঠ এলাকার বাসা হতে ঢাকায় শাহ জালাল বিমান বন্দরের উদ্দ্যেশে রওনা হন। তার সাথে তার স্ত্রী ও দুই মেয়ে এয়ারপোট যান। এরপর জহির কে বিমানে উঠিয়ে দেয়ার পর তার স্ত্রী সালমা ও দুই মেয়ে ঢাকার এক আত্মীয়র বাসায় বেড়াতে যান। তারা সেখানে শুক্রবার ও শনিবার দুই রাত্র অবস্থান করেন। গতকাল রবিবার সকাল ৮ টায় পাশের বাড়ীর তার ভাতিজা অনিক ফোন করে জানায় তাদের ঘরের দরজা ভাঙ্গা। সালমা বেক শুনে তাৎক্ষনিক ফতুল্লার তক্কারমাঠ বাসায় চলে আসেন। বাসায় এসে তিনি দেখেন স্টীলের দরজার সিটকারী ভাঙ্গা ও দরজা খলা। এর পর ভিতরে প্রবেশ করে দেখেন ঘরের আসবার পত্র এলোমেলো ও স্টীলের আলমারির তালা ভাঙ্গা। পরে তিনি দেখতে পান তার স্টীলের আলমারীতে রাখা প্রায় ৩০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগত এক লাখ টাকা ৫টি দামী মোবাইল ফোন ও মূল্যবান জিনিস পত্র সঙ্গবদ্ধ চোরের দল লুট করে নিয়ে গেছে। যার আনুমানি মূল্য প্রায় ১৮ লাখ টাকা। এ ঘটনায় সালমা বেগম বাদী হয়ে সেহাচর তক্কারমাঠ এলাকার সিরাজ মিয়ার ছেলে স্বজলকে প্রধান আসামী করে অজ্ঞাত নামা ৭/৮ জন কে আসামী করে অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত প্রধান আসামী স্বজকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে এসআই মিজানুর রহমান-৩ ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের জানান, এঘটনায় স্বজল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে । সন্দেহ করা হচ্ছে স্বজলের বাড়ির লোক জন জড়িত থাকতে পারে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
