বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যক্তির কাছে চাঁদা চেয়ে না পেয়ে ভাংচুর করে কুপিয়ে তিনজনকে জখম করে সাব্বির ও তার সহযোগীরা। আহত হলঃ মিজান কুদরত ও জনি। খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার পিস ইয়াবা ও হেরোইন সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। শনিবার রাত ১টায় মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার অন্তরা খাতুন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী চশমা সাব্বিরের স্ত্রী। এঘটনায় আরো দুইকে আটক করে পুলিশ।
স্থানীয়রা জানান, এক ব্যক্তির কাছে চাঁদা চেয়ে না পেয়ে ভাংচুর করে ও কুপিয়ে জখম সাব্বির বাহিনী। পুলিশ এলে তারা ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাব্বির সহ তার বাহিনীকে সদস্যদের গ্রেফতার জন্য অভিযান চালালে পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বিরের বাসায় অভিযান চালালে ইয়াবা ও হেরোইন সহ সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে গ্রেফতার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে আটক করা হয়েছে।

