বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় একটি ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন পাশের কয়েকটি ঝুটের গোডাউনেও ছড়িয়ে পড়ে। শুক্রবার ভোর ৬টার দিকে এ মাসদাইর কবরস্থান সংলগ্ন আমেনা গার্মেন্টসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
খবর পেয়ে মন্ডলপাড়া ও বিসিক ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৩ টি জুটের গোডাউন, ১ টি ইজিবাইক গ্যারেজ ও চায়ের দোকানসহ ৫টি দোকান আগুনে পুড়ে গেছে।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ভোরে একটি গ্যারেজে ও পাশে থাকা ঝুটের গোডাউনে আগুন লাগার খবরপেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যাবে।
