বিজয় বার্তা ২৪ ডট কম
কার্যক্রম নিষিদ্ধ ফতুল্লা থানা শাখার শ্রমিক লীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবির(৫৫) ও তার বড় ভাই ফতুল্লা ইউনিয়ন বৃহত্তর ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।
রোবাবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর বেপাড়ীপাড়াস্থ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান(পিপিএম)’এর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলমের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম দাপা বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে সহোদর দুই ভাই হুমায়ুন কবির ও হাবিবুর রহমান কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হুমায়ুন কবির থানা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ও তার বড় ভাই হাবিবুর রহমান ফতুল্লা ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

