বিজয় বার্তা ২৪ ডট কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে জেলা ও মহানগর যুব মহিলা লীগ এর উদ্যোগে মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও এতিমখানায় নেওয়াজ বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার এই দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু কণ্যা আওয়ামীলীগ এর সভানেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিনে নারায়ণগঞ্জ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক শারমিন শাকিল মেঘলা ও মহানগর যুব মহিলা লীগের আহবায়ক সুইটি ইয়াসমিন এর পক্ষ হতে প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থতা কামনা করে সিদ্ধিরগঞ্জের বেশ কয়েকটি মসজিদে মসজিদে দোয়া ও এতিমখানায় নেওয়াজ বিতরণ করা হয়। পাশাপাশি নারায়ণগঞ্জ-০৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমানের জন্য দোয়া কামনা করা হয় এছাড়াও দেশবাসী ও নারায়ণগঞ্জ বাসীর জন্য দোয়া প্রার্থনা করা।
