বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জম্মদিন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে শহরের দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সংরক্ষিত মহিলা এমপি এড. হোসনে আরা বেগম, আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা এড. সুলতান উদ্দিন নান্নু, সদর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কাস সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, জেলা ৭১ চেতনা মঞ্চের সভাপতি এম এ রাসেল, জেলা ব্যাংক ফেডারেশনের সভাপতি আব্দুল কাদির, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও নাসিক কাউন্সিলর মনোয়ারা বেগম, আওয়ামী লীগ নেতা, আনোয়ার হোসেন, মোঃ আক্তারুজ্জামান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি এড. আলী আকবর সহ অনেকেই ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ফকির তলা মসজিদের পেশ ইমাম মুফতি মীর মোঃ সিরাজুল ইসলাম মনির ।
