বিজয় বার্তা ২৪ ডট কম
একেএম অয়ন ওসমানের নির্দেশে বিশাল মটর সাইকেল র্যালী নিয়ে সোহাগ রনি ও সাহারিয়ার রহমান বাপ্পী যোগদান করেছেন। নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী শাহ মোঃ সোহাগ রনি ও সাহারিয়ার রহমান বাপ্পী ৩০০ মটর সাইকেল নিয়ে শো’ডাউন করেছে।
রবিবার বিকেলে সিদ্ধিরগঞ্জে অনুষ্ঠিত মাহনগর স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনি এই শো’ডাউন করেন। একেএম অয়ন ওসমানের নির্দেশে শো’ডাউন নিয়ে তিনি অনুষ্ঠান স্থলে যোগ দেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসার, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, প্রধান বক্তা নারায়ণগঞ্জ-৪ এর সাংসদ এ কে এম শামিম ওসমান।
এসময় অয়ন ওসমানের নির্দেশে মটর সাইকেল র্যালীতে আরও উপস্থিত ছিলেন, মোঃ জুয়েল, আসাদ, ফয়ছাল, বাছেদ, মাসুম প্রধান, কবির, পারভেজ, কোরবান আলী, হামিদুল, আব্দুল্লাহ।
