বিজয় বার্তা ২৪ ডট কম
গত ২৫ নভেম্বর রাত ৮টায় ফতুল্লার পাগলনাথ ও শ্রীশ্রী রাম সীতা মন্দির পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কল্যান বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার পুজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক দিলীপ কুমার মন্ডল,সহ-সভাপতি ও ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক রনজিৎ মোদক, পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক রনজিত মন্ডল, যুগ্মসম্পাদক অরুন চন্দ্র দাস। কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিনসহ আরো অনেকে। এ অনুষ্ঠানে সভাতিত্ব করেন,শিবুদাস । স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার অনিল দাস ।এ অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা বলেন,প্রায় ৪শ বছরের পুরানোএই মন্দিরে সঠিক বৈধ কোন কমিটি ছিলোনা। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন রূপে নতুন আঙ্গিকে একটি বৈধ কমিটি হলো। আজ সেই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে স্বতস্ফুর্তভাবে সনাতন ধর্মের লোকজন আপন ভাবে বৈধ কমিটির নেতারে গ্রহন করলেন। আমরা যারা এই কমিটিতে আছি এবং যারা এই কমিটির উপদেষ্টা বা পাশে আছি আমরা সবাই মিলে মিশে মন্দিরের উন্নয়ন এবং আগত ভক্তদের সেবা ধারা ধরে রাখবো। এসময় বক্তারা আরো বলেন, এই ২১ সদস্য বিশিষ্ট কমিটির সকলে আমরা মন্দিরের উন্নয়নে চেষ্টা করে যাবার অঙ্গিকার বদ্ধ হন ।
