বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক বিক্রেতা সালাউদ্দিন সালু (২৮) কে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এস.আই নাজিউর রহমান জানান, ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকায় গত ২৫ নভেম্বর রাতে এস.অই শাফীউল আলম ও তার সংগীয় ফোর্স মাদকের অভিযান চালায়। এ অভিযান চালিয়ে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সালাউদ্দিন সালু কে গ্রেপ্তার করেছে। সে ভোলাইল শান্তিনগর এলাকার মো. সফর মাঝির ছেলে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
