বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে নেশা সেবনে বাধা দেয়ায় রকি নামে এক হোসিয়ারী ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর তান্ডব চালিয়েছে দু সহোদর সন্ত্রাসী রবিন রোহান গং। সন্ত্রাসী ওই হামলায় ৩ শ্রমিক আহত হয়। সম্প্রতি থানার কলাগাছিয়া ইউনিয়নোর আদমপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করলেও এ রিপোট লেখা পর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারনি। এ ব্যাপরে থানায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানায়,কল্যান্দী এলাকার শফি ড্রাইভারের বখাটে পুত্র রবিন ও রোকনসহ তাদের সহযোগীরা দীর্ঘ দিন ধরে কল্যান্দী,আদমপুর,রুস্তমপুর ও জিউধরাসহ আশ পাশের এলাকায় মাদক বিক্রি ও সেবনের রমরমা আসর চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় সন্ত্রাসী দু’সহোদর রবিন রোহান গং বুধবার সন্ধায় আদমপুর এলাকার হাজী ইসমাঈল হোসেনের বাড়ির কেয়ারটেকার হোসিয়ারী ব্যবসায়ী রকির বসত ঘরের সাসনে অবস্থান করে মাদক বিক্রি ও সেবনের রমরমা আসর পরিচালনার সময় রকির স্ত্রী নিপা বেগম তাদেরকে নিষেধ করে। এ নিয়ে বাক-বিতন্ডা হলে বখাটেরা নিপা বেগমকে গালমন্দ করে। এ সময় নিপার স্বামী প্রতিবাদ করলে রবিন রোহান গং তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে হোসিয়ারীতে ব্যাপক ভাংচুর তান্ডব চালায়। বখাটেদের হামলায় ঘটনাস্থলেই হোসিয়ারী শ্রমিক জুয়েল,নূরন্নবী ও ফয়সাল আহত হয়। খবর পেয়ে বন্দর থানা সহকারি উপ-পরিদশর্ক জামালউদ্দিন ঘটনাস্থল পরিদশর্ন করে ঘটনার সত্যতা পেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বখাটেদের গ্রেফতারের খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
