বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ৬৩৫ বোতল ফেন্সিডিলসহ একই পরিবারের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ নিমাইকাশারী ব্যাংক কলোনী সিরাজ মিয়ার বাড়িতে আভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লা জেলার মরাদ নগর থানার খারবাড়ির এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ী আঃ রহিম খান (৫৫), তার দু’মেয়ে শাহনুর(২০) ও আমেনা বেগম (২২)। গ্রেপ্তারকৃতদের বিরোদ্ধে মাদক আইনে পুলিশ বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানা মামলা করেছে।
সিদ্ধিরগঞ্জ থানা এস আই রাসেল আহমেদ জানান,গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার কার হয। গ্রেপ্তারকৃত রহিম খান এক জন্য টিহ্নত মাদক ব্যবসায়ী। সে তার দু’মেয়েকে দিয়ে থানা এলাকায় বিভিন্ন মহল্লায় ফিন্সিডিল সরবরাত করতো। তাকে গ্রেপ্তারকরতে কয়েক বার পুলিশ অভিযান চালালেও অভিযানের খবর পেয়ে পালিয়ে যেত।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করা হয়েছে। অপরদিকে ২২৮ ক্যান বিয়ারসহ থানা শ্রমিকলীগের যুগ্ন সম্পাদক সিকিম আলী (৫৮)সহ ৪ জন্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
