বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে হকার ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষের সময় নিয়াজুল ইসলাম খানের খোয়া যাওয়া পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ২টায় চাষাঢ়ায় একটি চার্জের সামনের ফুলের বাগান থেকে গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়। তবে পুলিশ এখনো নিয়াজুলকে গ্রেপ্তার করতে পারেনি।
এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে নগরীর চাষাঢ়ায় সেইন্ট পলস চার্চের সামনে একটি ফুলের টবে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়। তিনি বলেন, ‘পিস্তলের ম্যাগাজিনে ১০ রাউন্ড গুলি ছিল। অস্ত্রটি উদ্ধার হলেও নিয়াজুলকে গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

