বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সাবেক অধ্যাপক বুলবুল চৌধুরীর মর দেহে মহানগর বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংগঠনিক সসম্পাদক আব্দুস সবুর খান সেন্টু। শুক্রবার (২৬ জানুয়ারী) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেশক্লাবের সামনে বিভিন্ন রাজৈনতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা পৃথক পৃথক ভাবে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এদিকে, শ্রদ্ধা জ্ঞাপন শেষ বাদ আছর বিবি রোডস্থ নুর মসজিদের সামনে সাবেক এই অধ্যাপকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে অংশ গ্রহন করেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, বিএনপি নেতা আনোয়ার হোসেন আনু, হাজী কামাল হোসেন, মহানগর স্বেচ্ছা সেবক দল নেতা রাব্বী প্রমূখ।

