বিজয় বার্তা ২৪ ডট কম
সদর উপজেলা কার্যালয় টিকা কেন্দ্রে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ের টিকা কেন্দ্রে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গাউছুল আজম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগ নারায়ণগঞ্জ জেলার উপ পরিচালক মো. বশির উদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সামসুর রহমান, উপ সহকারী কম্যুনিটি কর্মকর্তা ও পুলিশ লাইন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. একেএম বাসেত কচি ও জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক স্বপন দেবনাথ প্রমুখ।
ভিটামিন ‘এ’ এর অভাবজনিত অপুষ্টি ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে আজ ১৬ জুলাই সারাদেশের মতো নারায়ণগঞ্জের ১৪৫৫টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬০ হাজার শিশুকের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৬ হাজার ১০১ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ০৩ হাজার ৯৭৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
জেলার স্থায়ী ও অস্থায়ী সহ ভ্রাম্যমান অতিরিক্ত ১ হাজার ১১৫টি টিকাদান কেন্দ্র থেকে ৩ হাজার ৩৪৫ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
অপরদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার আওতায় স্থায়ী ও অস্থায়ীসহ ভ্রাম্যমান অতিরিক্ত ৩৪০টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাসের ২০ হাজার শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাসের ১ লাখ ৬ হাজার ৩১৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
