বিজয় বার্তা ২৪ ডট কম
১৫ ডিসেম্বর বৃহস্পতিবার পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ হাতপাখা প্রতীকসহ বিকেল থেকে নেতা কর্মীদের নিয়ে বন্দর থানার লক্ষণখোলা, দেউলি চৌড়াপাড়া, দাসের গাঁও, উইলসন রোড, কদমরসুল রোড, গোলাম আসাদ রোড এলাকায় গণসংযোগ করেন। এ সময় মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহর সাথে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, বন্দর থানার সক্রেটারি মুহা. আবুল হাসেম, ইসলামী শ্রমিক আন্দোলনের মহানগরের সহ-সভাপতি হাফেজ আমিন উদ্দিন, ইশা ছাত্র আন্দোলন নারায়নগঞ্জ জেলার সহ-সভাপতি মুহা. মামুনুর রশিদ, ২৩ ও ২৫নং ওয়ার্ডের আন্দোলনের দায়িত্বশীলসহ ইশা ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ।
