বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে সব সময় সেনাবাহিনীর প্রয়োজন হয় এটা কোন যুক্তি নয়।
সোমবার সকালে প্রয়াত মেয়র হানিফের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি এসব কথা বলেন।
গতবার নাসিক নির্বাচনেও বিএনপি নানা অজুহাত তুলেছিল কিন্তু তার পরও ভোট সুষ্ঠু হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, তারা জনগণের উপর থেকে আস্থা হারিয়ে নানান সময় নানা অজুহাত খোঁজার চেষ্টা করছে। এবারও নারায়গঞ্জ নির্বাচনে পরাজয় সু-নিশ্চিত জেনে এখন নানা অজুহাত দাঁড় করাচ্ছে।
বিগত নাসিক নির্বাচনে বিএনপির প্রার্থীকে কোরবানী দেয়া হয়েছিল উল্লেখ করে হানিফ বলেন, সাংবাদিকদের সামনে কাঁদতে-কাঁদতে তৈমুর আলম খন্দকার বলেছিলেন তাকে কোরবানী দেয়ার আগে গোসল করতে দেয়া হয়নি। কারণ বিএনপি জানতো নির্বাচনে তাদের ভরাডুবি হবে।
