বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক রাব্বী মিয়ার কাছ থেকে এই মনোনয়ন সংগ্রহ করেন তারা।
মনোনয়ন সংগ্রহে এসময় উপস্থিত ছিলেন, মহানগ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা আই্নজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক এড. হাবিব আল মুজাহিদ পলু সহ মহানগর আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন তালিকায় বর্তমান প্রশাসক আব্দুল হাই ও মহানগর আওয়ামীলীগ নেতা চন্দনশীলের নাম ছিল। অপরদিকে আনোয়ার হোসেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন চেয়েছিলেন। তৃণমূল সমর্থনে মেয়র পদে আনোয়ার হোসেনের নাম কেন্দ্রে পাঠালেও সার্বিক বিবেচনায় মনোনয়ন বোর্ড মেয়র পদে নৌকা প্রতীক সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভির হাতে তুলে দেন। এ নিয়ে দু‘গ্রুপে ব্যাপক মনোমালিন্য হলে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে উভয়পক্ষের সমঝোতা করে দিলেও মনোকষ্টে দল থেকে পদত্যাগের হুমকী দেন আনোয়ার হোসেন। এদিকে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গত শুক্রবার রাতে মনোনয়ন বোর্ডের সভায় ওবায়দুল কাদের বলেন, নতুন মুখ স্থান দেওয়ার চেষ্টা করা হয়েছে। যারা মন্ত্রী-সাংসদ হতে পারেননি, দলেও পদ-পদবি নেই এমন নেতাদেরই খুঁজে বের করে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় মনোনয়ন বোর্ড জেলা পরিষদের চেয়ারম্যান পদে আনোযার হোসেনকে মনোনীত করেন। এদিকে গত ২৫ নভেম্বর শুক্রবার বাদ জুম্মায় মসজিদে নামাজ পড়ার সময় মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ব্র্রেনস্ট্রোক করেন। প্রখমে তাকে নারায়ণগঞ্জ ইসলামীয়া হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা ল্যাব এইড হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীণ অবস্থায় রয়েছেন। তার পক্ষে সোমবার মনোনয়ন সংগ্রহ করেন মহনগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
