বিজয় বার্তা ২৪ ডট কম
ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের উদ্যোগে ৩,৭০০-এর অধিক ডেঙ্গু টেস্ট কিট ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
সকালে শহরের খানপুর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই কীট হস্তান্ত করা হয়।
এ উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম সহজতর করা এবং রোগীদের দ্রুত পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
