বিজয় বার্তা ২৪ ডট কম
কাজী মনিরুজ্জামানকে সভাপতি ও অধ্যাপক মামুন মাহমুদ সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।
সোমবার বিকেলে দলের নির্দেশক্রমে এই কমিটির অনুমোদন দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কাজী মনিরুজ্জামান নারায়ণগঞ্জ জেলা বিএনপির চলমান কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে অধ্যাপক মামুন মাহমুদ জেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন।
প্রসঙ্গত, ২০০৯ সালে সম্মেলনের মধ্য দিয়ে এড. তৈমূর আলম খন্দকারকে সভাপতি ও কাজী মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি গঠন করা হয়। আর দীর্ঘ ৭র বছর পর এবার নতুন কমিটি গঠন করা হল।

