BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৫, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

না’গঞ্জে হবে সর্ববৃহৎ আইসিটি প্রজেক্ট-শামীম ওসমান

bijoy barta by bijoy barta
ফেব্রুয়ারি ২৮, ২০১৭
in ব্রেকিং নিউজ, সদর থানা
0
না’গঞ্জে হবে সর্ববৃহৎ আইসিটি প্রজেক্ট-শামীম ওসমান
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের কাশিপুরে বাংলাদেশের সব থেকে বড় আইসিটি সেক্টর নির্মিত হওয়ার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আর ভবিষ্যতে গার্মেন্টস সেক্টরের মত আইটি সেক্টরে বিশাল সম্ভাবনা রয়েছে বলে ভবিষ্যত প্রজন্মের জন্য সেভাবেই কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সেই লক্ষ্যে ইতোমধ্যে নিজ অর্থায়নে নারায়ণগঞ্জ হাইস্কুল ও বন্দরে নাসিম ওসমান মডেল হাইস্কুলে ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করেছেন তিনি। আরো দুটি স্কুলে কম্পিউটার ল্যাব নির্মাণ কাজ চলমান রয়েছে বলেও তিনি জানান। তবে এসব কম্পিউটার ল্যাব সঠিকভাবে পরিচালনা ও শিক্ষার্থীদের প্রশিক্ষন প্রদানের মত যোগ্যতা সম্পূর্ণ শিক্ষক পাওয়া যাচ্ছেনা বলে হতাশা প্রকাশ করেন সংসদ সদস্য সেলিম ওসমান।

মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী বিকেল ৫টায় বিকেএমইএ এর উদ্যোগে ও জেলা ক্রিড়া সংস্থার তত্ত্বাবধানে প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে সংসদ সদস্যদ্বোয় এসব আশার কথা শুনিয়েছেন।

প্রথমেই সম্মানিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, বাংলাদেশে গার্মেন্টস সেক্টরের মত ভবিষ্যতে আইসিটি সেক্টর থেকে সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কিছুদিন আগে তথ্য ও প্রযুক্তি  প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক এর সাথে কথা হয়েছে। সে আমাকে কথা দিয়েছে নারায়ণগঞ্জে আইসিটি প্রজেক্ট করবে। আমরা কাশিপুরে সেই জায়গাটি দিবো। আশা করছি প্রায় সাড়ে তিনশ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের সর্ববৃহৎ আইসিটি প্রজেক্ট নারায়ণগঞ্জে হবে।

তিনি আরো বলেন, আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করছি। কিন্তু ভবিষ্যত প্রজন্মের কাছে একটা অনুরোধ তোমাদেরকে মাদকের কাছ থেকে দূরে থাকতে হবে। তোমাদেরকে মাদককে না বলতে হবে। যুব সমাজ মাদকে আসক্ত হচ্ছে। অবশ্য এতে তোমাদের কোন দোষ নাই। বর্তমান সমাজ ব্যবস্থার কারণে যুব সমাজ মাদকের দিকে অগ্রসর হচ্ছে। আমরা সেই সকল সমস্যা দূর করতে কাজ করে যাচ্ছি। ভবিষ্যত প্রজন্মকে বেশি করে খেলাধূলায় মনোযোগী হতে হবে। কারণ একমাত্র খেলাধূলাই পারে ভবিষ্যত প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে।

শামীম ওসমানের পরই সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য নিয়ে আসেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। তিনি তার বক্তব্যে বলেন, আমরা দুটি ভাই নারায়ণগঞ্জে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। শামীম যেটা বলেছে সেটি ঠিক কথা। ভবিষ্যতে আইসিটি সেক্টর থেকে বাংলাদেশ প্রচুর পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করবে। সরকার সে ভাবেই এগিয়ে যাচ্ছে। আমরাও চেষ্টা করছি সরকারের সেই রূপরেখা বাস্তবায়নের জন্য। ভবিষ্যত প্রজন্মকে আইসিটিতে দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যেই আমি নারায়ণগঞ্জের স্কুল গুলোতে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন কাজ করে যাচ্ছি। নারায়ণগঞ্জ হাইস্কুল ও নাসিম ওসমান মডেল হাইস্কুলে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করে দিয়েছি। আরো কয়েকটি স্কুলে এ কাজ চলমান রয়েছে। কিন্তু অত্যন্ত দু:খের বিষয় হচ্ছে এই সকল কম্পিউটার ল্যাব পরিচালনা ও শিক্ষার্থীদের প্রশিক্ষন দেওয়ার মত কোন শিক্ষক পাই না। আমি এখানে উপস্থিত জেলা প্রশাসকের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) এর কাছে অনুরোধ রাখবো। যাতে করে শিক্ষকদের প্রশিক্ষনের মাধ্যমে তাদেরকে আইসিটি উপর দক্ষ হিসেবে গড়ে তোলা হয়।

মাদক সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ধমক দিয়ে মাদক বন্ধ করা যাবে না। মাদক বন্ধ করতে হলে যুব সমাজকে ব্যস্ত রাখতে হবে। হয়তো সেটা খেলাধূলায় নয়তো সেটা কর্মসংস্থানের মাধ্যমে। কারণ যুব সমাজ হতাশাগ্রস্ত হয়ে মাদক সেবন করে। তাই তাদেরকে বেশি বেশি খেলাধূলার সুযোগ করে দিতে হবে। শুধু ক্রিকেট নয় ফুটবল সহ অন্যান্য খেলায় তাদেরকে উৎসাহিত করতে হবে। বিকেএমইএ উদ্যোগে যে প্রথম বিভাগ ক্রিকেট চালু হয়েছে সেটা অব্যাহত থাকবে। পাশাপাশি আমি আরো  ঘোষণা দিতে চাই। অতীতে দীর্ঘ ১৮ বছর উইজডম অ্যাটার্য়াস লিমিটেড এর উদ্যোগে শামসুজ্জোহা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রিড়া সংস্থা যদি আমার কাছে সেই টুর্নামেন্ট আবারো আয়োজন করার আবেদন করেন তাহলে আমি শামসুজ্জোহা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট পুনরায় চালু করবো।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শামীম ওসমানের শ্বশুর সাইফুদ্দিন আহম্মেদ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সহ ধর্মিনী মিসেস নাসরিন ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহ ধর্মিনী সালমা ওসমান লিপি, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর নির্বাহী পরিচালক আক্তার হোসেন অপূর্ব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটু, সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আকসির, খবির উদ্দিন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কাউসার আহম্মেদ পলাশ প্রমুখ।

পরে

খেলার মাঠে পুরস্কার দিতে গিয়ে বিস্মিত শামীম ওসমান

আগে

চেন্নাই সফরে যাচ্ছেন ফটো সাংবাদিক এনামুল

আগে
চেন্নাই সফরে যাচ্ছেন ফটো সাংবাদিক এনামুল

চেন্নাই সফরে যাচ্ছেন ফটো সাংবাদিক এনামুল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.