বিজয় বার্তা ২৪ ডটকম
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় আন্তর্জাতিক মানের মান সম্মত খাবার ও পার্টি হল নিয়ে শুভ উদ্বোধন করা হলো দ্যা গ্র্যান্ড রেস্টুরেন্ট এন্ড পার্টি হল।
সোমবার দুপুরে শহরের বি বি রোড়ের হাসনাত স্কোয়ারে ফিতা ও কেক কেটে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
এ সময় গ্রান্ড রেস্টুরেন্ট এন্ড পার্টি হলের সত্ত্বাধিকারী, আব্দুল সাদিক আল আমিন (মিনার) জানান, নারায়ণগঞ্জবাসীকে সেবা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই গ্র্যান্ড রেস্টুরেন্ট এন্ড পার্টি হলের মাধ্যমে নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে উন্নত মানের খাবার পরিবেশন করতে । যেহেতু নারায়ণগঞ্জ একটি ব্যবসায়ী শহর । বিদেশ থেকে বহু বায়ারাগন নারায়নগঞ্জে আসে । সেই কথা চিন্তা করে আমরা ইন্ডিয়ান, থাই , অ্যারাবিয়ান সহ ২৭১ আইটেমের সু স্বাদু রুচি সম্মত খাবারের ব্যবস্থা আছে । আমাদের রেস্টুরেন্টে বিশেষ খাবারের মধ্যে রয়েছে সী ফুড ও এক সাথে ফ্যামিলি কাবাব প্লেটার টু । তিনি আরো বলেন, আমাদের শহরে কনভেনশন হল অতি সীমিত । বিয়ে, জম্মদিন, সুন্নতে খাৎনার জন্য বিভিন্ন সময়ে কনভেনশন হল বুকিং পাওয়া যায় না। তাই আমরা সেই লক্ষ্যে রেস্টুরেন্টের পাশাপাশি আন্তর্জাতিক মানের ডেকোরেশন ও এসি সম্পূর্ণ কনভেনশন হলের ব্যবস্থা করেছি।
গ্র্যান্ড রেস্টুরেন্ট এন্ড পার্টি হলের সত্ত্বাধিকারীরা হলেন, আব্দুল সাদিক আল আমিন (মিনার), মো. স্বপন, সালাউদ্দিন, আশিকুর রহমান, বাপ্পী ঘোষ, রাজিব সাহা, মোঃ জাকারিয়া, মোঃ রুমি।
