বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান বলেছেন, কোন অনুষ্ঠানে নিরাপত্তার প্রয়োজন হয় না। কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের সকল অনুষ্ঠান উদযাপন করতে হবে। ধর্মীয় ভিত্তিক কোন রাজনীতি আমি বিশ্বাস করি না।
বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টায় রাইফেল ক্লাবে আসন্ন শারদীয় দূর্গা উৎসব সুন্দর ও সুষ্ঠু ভাবে করার লক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের সাথে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক পরিস্থিতি দিক নিয়ে একটু বিব্রত অবস্থায় আছে। বিশ্বের সব দেশেই কম বেশি সমস্যা আছে। কিন্তু আমরা নারায়ণগঞ্জের মানুষ অনেক ভাল অবস্থায় আছে।
তিনি আরও বলেন, আগে শুনতাম দাড়ি ও টুপি ওয়ালারা জঙ্গীবাদ করত। কিন্তু এখন দেখছি দেশের বড় বড় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্ররা বিদেশ থেকে উচ্চ শিক্ষা নিয়ে ইসলামের ভুল শিক্ষার মাধ্যমে জঙ্গী হচ্ছে। মসজিদের ভিতর বোমা মারে তারা কোন শয়তান এই দুনিয়ায় নেমে আসছে। তাদের সম্মিলিতভাবে আমাদের প্রতিহত করতে হবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার সাহা এর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন এর সঞ্চলনায় ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এড খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবু জাহের চেয়ারম্যান, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুর জামান, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল হোসেন, বন্দর থানা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহমেদ, কাউন্সিলর কামরুল হাসান মুন্না, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন সাহা, সাংগঠনিক সম্পাদক দীলিপ কুমার মন্ডল, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, যুগ্ম সম্পাদক কমলেশ সাহা,উত্তম সাহা, লাঙ্গলবন্দ সান উৎসব উদযাপন পরিষদের সভাপতি শরৎচন্দ্র পাল, সাধু নাগ মহাশয়ের আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি লিটন চন্দ্র পাল প্রমূখ।
তিনি আরও বলেন, পূজা উদযাপন করতে সবাই কম বেশি আনন্দ উল্লাস করে থাকে। তবে তা অন্য উদ্দেশ্য নিয়ে না। পূজার উদযাপন করতে শহরের ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে সবাই ঐক্যবদ্ধ ভাবে পূজা উদযাপন করবো।
তিনি আরো বলেন, ওসমান পরিবারের বিরুদ্ধে কেউ কেউ ষড়যন্ত্র করছে কিন্তু কেউ যদি আমার পরিবার সম্পর্কে কোন প্রকার ষড়যন্ত্র করতে চায় আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমি নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাবে।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার সাহা বলেন, আমরা প্রতি বছরের মত এ বছরও শারদীয় দূর্গা পূজা উৎসব উদযাপন করতে যাচ্ছি। আমরা সবাইকে নিয়ে শারদীয় দূর্গা পূজা উৎসব যেন সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারি তার জন্য সবার সহযোগিতা কামনা করছি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির ঘোষিত নিয়ম অনুযায়ী আমরা এ বছর শারদীয় দূর্গা পূজা উদযাপন করবো। এরপর তিনি কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নিয়মবলী উপস্থিত সবার মাঝে পড়ে শুনান।
অনুষ্ঠান শেষে নারায়ণগঞ্জ- ৫ আসনের সদর বন্দরের ৬০ টি পূজা মন্ডপের জন্য সেলিম ওসমানের নিজস্ব তহবিল থেকে বিশ হাজার টাকা করে মোট ১২ লক্ষ টাকার চেক প্রদান করেন।
