প্রেসবিজ্ঞপ্তি, বিজয় বার্তা ২৪ ডট কম
শারীরিক অসুস্থ্যতার কারনে বাংলাদেশে আসার তারিখ পরিবর্তন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। তিনি বর্তমানে দুবাইতে অবস্থান করছেন। গত ১৪ জুলাই শুক্রবার রাতে তিনি ব্যবসায়িক কাজে দুবাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে গেছেন। ১৮ জুলাই তার বাংলাদেশে ফিরে আসার কথা ছিল। কিন্তু তিনি জ্বর, টনসেল এবং ইউরিন ইনফেকশনের কারণে গুরুতর অসুস্থ্য হওয়ায় সেলিম ওসমান ১৮ জুলাইয়ের ফ্ল্যাইট বাতিল করেছেন। তিনি শারীরিক ভাবে সুস্থ্য হলে বাংলাদেশে ফিরে আসবেন। অসুস্থ্যতার কারনে ফেরত আসতে না পারায় অত্র দিন গুলোতে তার পূর্ব নির্ধারিত কর্মসূচীতে অংশ গ্রহন করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।

