বিজয় বার্তা ২৪ ডট কম
দীর্ঘ এক মাস ৩ দিন পর চিকিৎসা শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নিজ কক্ষে অফিস করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
সোমবার সকাল ১১টায় আইভী অফিসে তার কার্যক্রম শুরু করেন। নগর ভবনে ঢুকে নাসিক কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি নগরবাসী কাছে দোয়া প্রার্থনা করেন।
অফিসে যোগদানের আগে আজ সকালে ডিআইটি পুরাতন জিমখানাস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রসার সীমানা প্রাচীর নির্মাণ কাজ উদ্বোধন করেন তিনি।

শারিরীক অসুস্থার কারণে তিনি উন্নত চিকিৎসার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। পরে চিকিৎসা শেষে নাসিকের কাজ শুরু করেন।

