বিজয় বার্তা ২৪ ডট কম
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এঘটনায় আহত আরেকজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের ৫ জনের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ও একজনের বাড়ি মুন্সীগঞ্জে।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে দোকানে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত আরেকজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কুইন্সটাউটে আলীরটেক ইউনিয়নের ৪নং ইউপি সদস্য রওশন আলীর মালিকানাধীন সুপার সপ রয়েছে। রাতে সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬জনের মৃত্যু হয়। এসময় তারা দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন বলে জানা যায়।
৫ জনের মধ্যে আলীরটেকের কুড়েরপাড় এলাকাতে চারজন, গঞ্জেকুমারীর বাসিন্দা একজন। আরেকজনের বাড়ি পাশের রিকাবিবাজার এলাকাতে যেটা মুন্সীগঞ্জ জেলায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, কয়েকজন মারা যাওয়ার কথা শুনেছি। তবে আমাদের কাছে এখনও অফিসিয়াল কোনো তথ্য আসেনি। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।
