বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. শাখাওয়াত হোসেন খান বলেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন। আগামী বছর তারেক রহমানের উপস্থিতিতে ৫৪ তম জন্মবার্ষিকী পালন করা হবে। জনগণ থেকে দূরে রাখার জন্য আওয়ামীলীগের একটি গোষ্ঠী তারেক রহমানকে নিয়ে তারেক রহমানকে ষড়যন্ত করেছিল। তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতা আল আমিন প্রধানের সভাপতিত্বে তারেক রহমানের ৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সরকার শত চেষ্টা করেও তারেক রহমানকে বাংলাদেশের জনগণ থেকে দূরে রাখতে পারেনি। বাংলাদেশের জনগণ তাকে মনে রেখেছে। এটা দেখে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। তিনি যেন দেশে না ফিরতে পারেন এজন্য বর্তমান সরকারের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। কিন্তু তারেক রহমানের দেশে ফেরা কখনোই আটকাতে পারবে না। তিনি আবার দেশের দায়িত্বভার গ্রহণ করবেন এবং গণতন্ত্র পূন:প্রতিষ্ঠা করবেন।
তিনি আরো বলেন, দেশের মানুষ শান্তিতে নেই। বর্তমান সরকার সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। এজন্য একটি গণঅভ্যূথান লাগবে। আর সেই গণঅভ্যূথানের নেতৃত্ব বেগম খালেদা জিয়া। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, ছাত্রদল নেতা ইব্রাহীম আহমেদ বাবু, লিংরাজ খান, শামীম, জাহাঙ্গীর, লোকনাথ সরকার, শাহরিয়ার আমিন, সাগর, রোমান, রাশেদ ও মিলন প্রমুখ নেতৃবৃন্দ।
