BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৫, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

তান্ডবকারীদের প্রতিরোধে শক্ত হাতে মাঠে ছিলেন শামীম ওসমান

BijoyBarta 24 by BijoyBarta 24
জুলাই ২৭, ২০২৪
in আমাদের নারায়ণগঞ্জ, ফতুল্লা থানা
0
শুভ জন্মদিন শামীম ওসমান
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter
বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে স্মরণকালের ভয়ঙ্কর নাশকতা ও তান্ডবের ঘটনায় সরকারী দলের নেতাদের নিষ্ক্রিয়তায় চরম ক্ষোভ বিরাজ করছে সাধারন নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। বিশেষ করে জেলা ও মহানগর আওয়ামীলীগ এর প্রধান কার্যালয়ে আগুন ও লুটপাটের ঘটনার পর শীর্ষ নেতারা দেখতে না আসায় ক্ষোভে ফুসঁছেন তারা। ১৪বছরে ক্ষমতার স্বাদ নিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া আর পদ-পদবীর জন্য মাঠে নামা নেতারা ‘যে গর্তে লুকিয়ে আছেন’ সেখানেই থাকার পরামর্শ দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এদিকে গত ১৯জুলাই শুক্রবার নাশকতাকারীদের বিরুদ্ধে মাঠে নামায় আওয়ামীলীগের এমপি ও প্রভাবশালী নেতা শামীম ওসমানকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা। তারা বলছেন, শুক্রবার শামীম ওসমান মাঠে না নামলে পুরো শহর জ¦ালিয়ে দিতো নাশকতাকারীরা।
জানা গেছে, গত ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুর থেকে প্রায় আড়াই ঘন্টা কোটা বিরোধী আন্দোলনের অংশ নেয়াদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের পরই সন্ধ্যা থেকে শুরু হয় নাশকতা। বিএনপি, ইসলামী আন্দোলন ও শিবিরের নেতাকর্মীরা ব্যাপক তান্ডব চালায় ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবে। ঐ দিন রাতেই ভাংচুর করা হয় নগরীর ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিস ও আগুন দিয়ে লুটপাট করা হয় জেলা ও মহানগর আওয়ামীলীগের প্রধন কার্যালয়ে। একই সাথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস, যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় আগুন ও ভাংচুর করে লুটপাট চালানো হয়। লিংক রোডের সাইনবোর্ড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জ¦ালিয়ে দেয়া হয় বেশ কয়েকটি যানবাহন।
এদিকে ১৪জুলাই দেশে ফিরেই হাসপাতালে জরুরী অবস্থায় ভর্তি হন স্থানীয় এমপি শামীম ওসমান। কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে শুনে তিনি শনিবার একটি সমাবেশের আয়োজন করার নির্দেশ দেন। শামীম ওসমানের নির্দেশে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, শহর ,বন্দরের নেতাকর্মীরা প্রস্তুতিও নিতে থাকেন। অসুস্থ্যাবস্থায় শুক্রবার সকালেই নারায়ণগঞ্জে আসেন তিনি। ঐ দিন জুম্মার নামাজের পর বিএনপি ও শিবিরের একটি যৌথ মিছিল বের হয়ে নগরীরর প্রধান সড়ক বঙ্গবন্ধু রোড অবরোধের চেষ্টাসহ বিভিন্ন মার্কেটে ভাংচুর ও লুটপাটের চেষ্টা চলে। নাশকতা ঠেকাতে নেতাকর্মীদের নিয়ে মাঠে নামেন আওয়ামীলীগের এমপি শামীম ওসমান। এসময় শামীম ওসমানকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল ও গুলি ছুড়লে শুরু হয় সংঘর্ষ। শামীম ওসমান নগরীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে নেতাকর্মীদের নিয়ে টহল শুরু করেন। এসময় ডিআইটি ও নয়ামাটি এলাকায় কয়েকশ নাশকতাকারী ফের ককটেল ও গুলিবর্ষন শুরু করলে সংঘর্ষ চরম আকার ধারন করে। এক পর্যায়ে শামীম ওসমান নেতাকর্মীদের নিয়ে পাল্টা ধাওয়া দিলে নাশকতাকারীরা পিছু হটে। এরপর শামীম ওসমানের নেতৃত্বে নেতাকর্মীরা ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড ও সিদ্ধিরগঞ্জ এলাকায় পৌছালে সেখানেও শত শত নাশকতাকারীরা পিছু হটে। শামীম ওসমান সন্ধ্যায় নেতাকর্মীদের নিয়ে ফতুল্লার বিসিকসহ বিভিন্ন এলাকাতে টহল দেন। পরে শামীম ওসমান নেতাকর্মীদের নিয়ে রাতভর শহরে অবস্থান করায় চোরাগুপ্তা হামলা শুরু করে নাশকতাকারীরা। লিংক রোড ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তান্ডবকারীদের আগুনে পুড়ে ছাই হয়ে যায় লিংক রোডের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিনের মালিকানাধীন ‘নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক’, শামীম ওসমানের ব্যবসায়ীক অংশীদ্বারীত্বে চলা শীতল এসি বাস ট্রান্সপোর্টের ২৬টি বাস, এসবি নীট নামে বহুতল রপ্তানীমুখি গার্মেন্টসহ প্রায় ২০টি যান বাহন। রাতে নাশকতাকারীরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে আগুন দিলে স্থানীয় কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল করিম বাবু তাদের প্রতিহত করার চেষ্টা করেন। কাউন্সিলর আব্দুল করিম বাবু জানান, আমি নগর ভবনে আগুন দেয়ার খবর পেয়ে সেখানে যাই এবং নাশকতাকারীদের রুখে দেয়ার চেষ্টা করতে থাকি। এক পর্যায়ে স্থানীয় এমপি শামীম ওসমানকে ফোন করে নেতাকর্মীদের আসতে বললে তারা দ্রুত সেখানে আসলে নাশকতাকারীরা পালিয়ে যায় এবং সেখান থেকে কয়েকজনকে ধরে পুলিশে সোপর্দ করি। কাউন্সিলর বাবু বলেন, শামীম ওসমান দ্রুত নেতাকর্মীদের না পাঠালে পুরো নগর ভবনই জ¦ালিয়ে দিত ওরা। কিন্তু পরিতাপের বিষয় আমাদের নৌকার মেয়রকেও রাস্তায় নামতে দেখলাম না। এমনকি গণমাধ্যমে তার মুখ দিয়ে বিএনপি-জামাতের বিরুদ্ধেও কোন শব্দ উচ্চারণ করতে শুনিনি। নগরীর ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি এইচ এম রাসেল জানান, কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি। নগর ভবনে আগুনের ঘটনায় সদর থানায় সিটি কর্পোরেশনের দায়ের করা মামলায় দলের এমন ছেলেদেরও নাম দেয়া হয়েছে যারা সরাসরি গত ১৯জুলাই শুক্রবার  বিএনপি ও শিবিরের সন্ত্রাসীদের বিরুদ্ধে মাঠে লড়াই করেছে। যখন নগর ভবনে আগুনের ঘটনা ঘটেছে তখন এই ছেলেগুলো লিংক রোডে নাশকতাকারীদের বিরুদ্ধে লড়াই করছিল। এ্ই ঘটনায় কর্মীরা যে কোন সময় ক্ষোভে ফেটে পরতে পারেন। মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড.খোকন সাহা জানান, আমি ও আমার সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ব্যতিত জেলা ও মহানগর পর্যায়ের কাউকেই দেখলাম ক্ষতিগ্রস্থ আওয়ামীলীগ অফিসটি দেখতে গেছেন। জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইসহ অনেক সহ সভাপতিরাও আছেন, তারাও আসেননি একটি বারের জন্য। কাকে বলবো এসব কথা আর কর্মীদেরই বা কি উত্তর দিবো।আমার মনে হয় কর্মীদের এসব প্রশ্নের উত্তর কেন্দ্রীয় নেতারাই ভালো দিতে পারবেন।
অপরদিকে শামীম ওসমানের অবস্থানের কারণে শনি বার ও রবিবার নারায়ণগঞ্জ শহরে কোন নাশকতা চালাতে ব্যর্থ হয় দুর্বত্তরা। গত দু’দিনে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকলে এনিয়ে আওয়ামীলীগের অভ্যন্তরেই শুরু হয়েছে চরম ক্ষোভ ও সমালোচনার ঝড়। দলের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের পাশাপাশি সরকারীদলের জনপ্রতিনিধিদের উপর। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের নেতা হুমায়ন কবীর মৃধা জানান, জেলায় ৪জন আওয়ামীলীগ দলীয় এমপি আছেন, মেয়র আছেন, দলীয় উপজেলা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, দলীয় কাউন্সিলররা আছেন। কিন্তু এক শামীম ওসমান আর তারপন্থী লোকজন ছাড়া মাঠে দেখলাম না কাউকেই। মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন বলেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি দেখে মনে হচ্ছে ্এক শামীম ওসমান ছাড়া কোথাও কেউ নেই। পদ পদবীর জন্য শত শত কর্মী নিয়ে যাদের মিছিল করতে দেখি, কেন্দ্রীয় নেতারা এসে যাদের গুনকীর্তন করেন, যারা বামপন্থীদের নিয়ে মাঠে নেমে নিজেকে সাহসী দাবী করেন তাদেরও দেখা পাইনি। দলের ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা জানান, যারা গর্তে লুকিয়ে আছেন, আশা করবো তারা সেখানেই থাকবেন। পরিবেশ পরিস্তিতি ভালো হওয়ার পর মাঠে নামলে তাদের লজ্জিত হতে হবে আমাদের কাছে।
্এদিকে নারায়ণগঞ্জের ঘটে যাওয়া পরিস্থিতি ও দলের তৃনমূলের ক্ষোভ এর বিষয়ে জানতে চাইলে শামীম ওসমান এমপি বলেন, আমি দেশের বাইরে ছিলাম। ফিরেই অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। কিন্তু আমাকে মোবাইলে ফোন করে একজন হিন্দু ভদ্র মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় তার ও কিশোরী সন্তানের উপর ঘটে যাওয়া যে বিভৎস বর্ননা দিয়েছিলেন,তা শুনে নিজেকে আর হাসপাতালের বেডে ধরে রাখতে পারিনি। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জামাত শিবির ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে, প্রাণের নারায়ণগঞ্জ আর নারায়ণগঞ্জবাসীকে এই ধ্বংসলীলার হাত থেকে বাচাতেই নেমেছিলাম। কে নামেননি বা নামতে পারেননি সেটা আমার কাছে কোন ম্যাটার না। তবে শামীম ওসমান বলেন, আমার মনে হয় ক্ষমতার সুবিধা নিয়ে কারা দেশের এমন ক্রান্তি লগ্নে ঘুমিয়ে আছেন আর এই চরম মুহুর্তেও বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন তাদের চিহ্নিত করার সময় এসেছে। দলের সাংগঠনিক ভিত্তিকে গোছানো ও মজবুত না করতে পারলে সামনে এর চেয়েও বেশী ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় নগরীর ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিস ও জেলা-মহানগর আওয়ামীলীগ অফিসে হামলা ও আগুন দেয়ার পরেও অনেক শীর্ষ নেতারাই সেখানে যাননি কেন, এমন প্রশ্ন করলে শামীম ওসমান জানান, তারা কেন নামেননি এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে এবং কেন্দ্রীয় নেতাদেরও এই প্রশ্নের উত্তর দেয় উচিত বলে মনে করি। তা না হলে ভবিষ্যতে কেউই নামবে না।
অপরদিকে শামীম ওসমানকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা। জেলা আইনজীবি সমিতির সভাপতি এড.মহসিন মিয়া জানান, শামীম ওসমান মাঠে নামার কারণেই নাশকতাকারীরা ভীত হয়েছে, নগরী রক্ষা পেয়েছে। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল জানিয়েছেন, জেলার অর্ধশত ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দেয় চেম্বার। সকল ব্যবসায়ী সংগঠনের নেতারা শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেছেন, দেশের অন্যতম ব্যবসায়ীক কেন্দ্রটি নারায়ণগঞ্জ শহর ছিল তান্ডবকারীদের অন্যতম টার্গেট। শামীম ওসমান পুরো নগরীকে নিরাপদ করেছেন। দেশের গার্মেন্ট মালিকদের বৃহৎ সংগঠন বিকেএমইএ’র সহ সভাপতি সোহেল সারোয়ার জানিয়েছেন, শামীম ওসমান নিজেই অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ছিলেন। তিনি সেই অসুস্থ্য শরীর নিয়ে মাঠে নেমেছেন সাধারন মানুষকে ,বিশেষ করে ব্যবসায়ীদের নিরাপদ করতে। আমরা তার কাছে কৃতজ্ঞ, তিনি মাঠে না নামলে শহরের পরিস্থিতি কি হোত তা ভাবলেও গা শিউরে উঠছে।
পরে

শংকা মুক্ত শামীম ওসমান, শারীরিক  অবস্থার উন্নতি

আগে

না’গঞ্জে নির্যাতিত নারী সাংবাদিককে দেখতে আসেন প্রেস ক্লাব সভাপতি

আগে
না’গঞ্জে নির্যাতিত নারী সাংবাদিককে দেখতে আসেন প্রেস ক্লাব সভাপতি

না'গঞ্জে নির্যাতিত নারী সাংবাদিককে দেখতে আসেন প্রেস ক্লাব সভাপতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.